Faculty of Arts

Department of Bangla

যেখানে ভাষা জাগায় নেতৃত্ব, সাহিত্য গড়ে তোলে মনন। বাংলা বিভাগ ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণায় উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। ঐতিহ্য ও আধুনিকতার সৃজনশীল সমন্বয়ে বিভাগটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সৃজনশীল প্রকাশ এবং গবেষণামুখী জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে। বাংলা ভাষা ও সাহিত্যের দৃঢ় ভিত্তি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা ভাষাবিজ্ঞান, লোকসাহিত্য, সংস্কৃতি অধ্যয়ন, অনুবাদবিদ্যা, ডিজিটাল হিউম্যানিটিজ এবং আন্তঃবিষয়ক গবেষণার মতো সমসাময়িক জ্ঞানক্ষেত্রে দক্ষতা অর্জন করে। অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, গবেষণানির্ভর পাঠদান এবং অন্তর্ভুক্তিমূলক একাডেমিক পরিবেশের মাধ্যমে বিভাগটি এমন স্নাতক গড়ে তোলে, যারা শিক্ষকতা, গবেষণা, সাংবাদিকতা, সৃজনশীল লেখালেখি, সাংস্কৃতিক অঙ্গন ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে সক্ষম এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।

Apply Now Apply Now
Our Direction

Vision & Mission

Our Vision

বাংলা বিভাগের লক্ষ্য হলো যুগচাহিদা অনুযায়ী বাংলা ভাষা ও সাহিত্যে দক্ষ স্নাতক তৈরি করা। বাংলা বিভাগ প্রাতিষ্ঠানিক ও পেশাগত লক্ষ্য অর্জনের জন্য কোর্স ও পাঠ্যক্রম প্রদান করে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সাংস্কৃতিক মূল্যবোধ ও নৈতিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক, তাত্ত্বিক এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির ওপর সবিশেষ গুরুত্বারোপের মাধ্যমে বিভাগ কার্যক্রম অব্যাহত রেখেছে।

Our Mission

মিশন-১ : জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণাত্মক দক্ষতা অর্জনে পারদর্শী করা।

মিশন-২ : বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বের নানান ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করা।

মিশন-৩ : বাংলা ভাষা ও সাহিত্যের তাত্ত্বিক এবং শিক্ষণ-পদ্ধতিগত জ্ঞানে শিক্ষার্থীদের সমৃদ্ধ করা।

মিশন-৪ : সাধারণ শিক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তঃশাস্ত্রীয় অধ্যয়নের চাহিদাপূরণ।

মিশন-৫ : শিক্ষার্থীদের নৈতিক ও বাস্তবসম্মতভাবে বৈশ্বিক প্রতিকূলতার মোকাবিলা করতে সক্ষম করে তোলা।